
পদ্মায় অবৈধ বালি উত্তোলনে হুমকির মুখে কুষ্টিয়ার ফসলি জমি ও নিরাপত্তা বাঁধ
জানুয়ারি ১২, ২০২৬
ভালোবাসা দিবসে নতুন গল্পে সাদিয়া আয়মান
জানুয়ারি ১২, ২০২৬সিনেমা ইন্ডাস্ট্রিতে সাফল্য অনিশ্চিত। আজ যিনি শীর্ষ তারকা, কিছুদিন পরই তিনি অপ্রাসঙ্গিক হতে পারেন।
সিনেমা ইন্ডাস্ট্রিতে সাফল্য অনিশ্চিত। আজ যিনি শীর্ষ তারকা, কিছুদিন পরই তিনি অপ্রাসঙ্গিক হতে পারেন। আবার বারবার ব্যর্থ হয়েও কেউ শীর্ষে পৌঁছতে পারেন। সব বদলে যেতে পারে এক শুক্রবারেই। এমন যাত্রার বড় উদাহরণ বলিউডের চলচ্চিত্র প্রযোজক রনি স্ক্রুওয়ালা। আরএসভিপি মুভিজের কর্ণধার রনি আজ বলিউডের শীর্ষ ধনী। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি রুপি। অর্থের এ অংক বলিউড বাদশাহ শাহরুখ খানের চেয়েও বেশি।
ফ্লপ করা টানা পাঁচ সিনেমায় শাহরুখ খান ও হৃতিক রোশনের মতো তারকারাও ছিলেন। সম্প্রতি মাস্টার্স ইউনিয়নের এক আলোচনায় রনি স্ক্রুওয়ালা জানান, প্রযোজক হিসেবে তার প্রথম ছবি ছিল ‘দিল কে ঝরোকে মে’ (১৯৯৭)। এ সিনেমা বড় ফ্লপ হয়েছিল। অভিনয় করেছিলেন মনিশা কৈরালা, মামিক সিং ও বিকাশ ভাল্লা। এটি রনি ও তার স্ত্রী জরিনা ইউটিভি মোশন পিকচার ব্যানারে প্রযোজনা করেছিলেন। রনি বলেন, ‘ছবিটি ছিল ভয়ংকর ফ্লপ।’
এ ছবির পরও একের পর এক ব্যর্থতা আসে। তবে রনি পিছু হটেননি। একসময় একসঙ্গে ‘লক্ষ্য’, ‘স্বদেশ’ ও ‘রং দে বাসন্তী’ এ তিন সিনেমা নিয়ে কাজ শুরু করেন। পরে ‘ডি’, ‘ম্যায় মেরি পত্নী অউর ওহ’র মতো তুলনামূলক ছোট সিনেমার মাধ্যমে তিনি ধীরে ধীরে অগ্রসর হন। এভাবেই নিজের জায়গা তৈরি করেন। শেষ পর্যন্ত ইউটিভি ও রনি স্ক্রুওয়ালার বড় সাফল্য আসে ‘রং দে বাসন্তী’ সিনেমার মাধ্যমে। এটি বাণিজ্যিক ও সমালোচক দুই দিক থেকেই তাকে বড় সফলতা এনে দেয়।
ইউটিভি ব্যানারের পর রনি প্রতিষ্ঠা করেন আরএসভিপি মুভিজ। এ ব্যানারে তিনি প্রযোজনা করেছেন একের পর সিনেমা, এগুলো সুপারহিট হয়। এর মধ্যে অন্যতম হলো ‘লাস্ট স্টোরিজ’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘রাত আকেলি হ্যায়’, ‘পাভা কাধাইগাল’, ‘লাস্ট স্টোরিজ-২’, ‘শ্যাম বাহাদুর’, ‘উল্লোজুক্কু’, ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডার্স’।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস


