
বগুড়ার আলু রফতানি হচ্ছে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর মালয়েশিয়াসহ ৭ দেশে
জানুয়ারি ১০, ২০২৬
মব সহিংসতার পেছনে অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংগঠিত দারিদ্র্যের ভূমিকা
জানুয়ারি ১০, ২০২৬২ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজন পড়ে ১০ রান। উইকেটে তখন পাকিস্তানি হাসান নওয়াজ ও বাংলাদেশের পেস বোলার শরিফুল ইসলাম। মেহেরাবের বলে নওয়াজ একটি বাউন্ডারি মারলে শেষ বলে প্রয়োজন পড়ে ২ রানের। চাপে ভেঙে পড়েননি নওয়াজ। চাপের মুখে তিনি শেষ বল থেকে ঠিকই ২ রান তুলে নিয়ে চট্টগ্রামকে রোমাঞ্চকর এক জয় এনে দেন।
লড়াইটা ছিল শীর্ষস্থানের। সিলেটে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মুখোমুখি হয় টেবিলের এক নম্বর দল চট্টগ্রাম রয়্যালস আর দ্বিতীয় স্থানে থাকা রাজশাহী ওয়ারিয়র্স। দুই দলেরই ঝুলিতে সমান ৮ পয়েন্ট, যদিও এক ম্যাচ কম খেলেছে রাজশাহী। এমন সমীকরণে আজ জিতলেই চট্টগ্রামকে সরিয়ে শীর্ষস্থানে উঠে যেত নাজমুল হোসেন শান্তর দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে তারা জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যায় শেষ বলে। ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেটের জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম।
২ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজন পড়ে ১০ রান। উইকেটে তখন পাকিস্তানি হাসান নওয়াজ ও বাংলাদেশের পেস বোলার শরিফুল ইসলাম। মেহেরাবের বলে নওয়াজ একটি বাউন্ডারি মারলে শেষ বলে প্রয়োজন পড়ে ২ রানের। চাপে ভেঙে পড়েননি নওয়াজ। চাপের মুখে তিনি শেষ বল থেকে ঠিকই ২ রান তুলে নিয়ে চট্টগ্রামকে রোমাঞ্চকর এক জয় এনে দেন। ৩৬ বলে মূল্যবান ৩৫ রান করার আগে বল হাতে ১৩ রানে নেন ১ উইকেট। পাকিস্তানি এ অলরাউন্ডারই হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।
এর আগে শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, আমের জামাল, শেখ মেহেী হাসান ও হাসান নওয়াজের দারুণ বোলিং রাজশাহীকে কোনঠাসা করে রাখে। মোহাম্মাদ ওয়াসিম ও এসএম মেহেরাব হাসান উভয়ই করেন ১৯ রান। আমের জামাল ২৫ রানে ৩ উইকেট নেন। শরিফুল ও তানভীর নেন ২টি করে উইকেট।
এই জয়ের পর ৭ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান ধরে রাখল চট্টগ্রাম। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রংপুর, ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে সিলেট টাইটানস ও ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে রাজশাহী।


