তামিম ইকবালকে ‘পরিক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক
জানুয়ারি ৯, ২০২৬
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২০
জানুয়ারি ৯, ২০২৬
তামিম ইকবালকে ‘পরিক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক
জানুয়ারি ৯, ২০২৬
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২০
জানুয়ারি ৯, ২০২৬

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয় : ইসি

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত ইসি নেয়নি। এ-সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা বিভ্রান্তিকর। এমন সংবাদ প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে

পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে—গণমাধ্যমে প্রচারিত এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (শুক্রবার, ০৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত ইসি নেয়নি। এ-সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা বিভ্রান্তিকর। এমন সংবাদ প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের বরাতে গণমাধ্যমে খবর প্রকাশিথ হয় যে, সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এ দুটি আসনে নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে।

এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে জানায়, এ দুটি আসনে নির্বাচন স্থগিত হচ্ছে না।

উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে। পরে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ ওই সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *