জকসু নির্বাচন নির্বাচনে ফল যাই হোক একসঙ্গে কাজ করার ঘোষণা রাকিবের
জানুয়ারি ৬, ২০২৬
দুপুরে রিমান্ড মঞ্জুর, রাতে কারামুক্ত জুলাইযোদ্ধা সুরভী
জানুয়ারি ৬, ২০২৬
জকসু নির্বাচন নির্বাচনে ফল যাই হোক একসঙ্গে কাজ করার ঘোষণা রাকিবের
জানুয়ারি ৬, ২০২৬
দুপুরে রিমান্ড মঞ্জুর, রাতে কারামুক্ত জুলাইযোদ্ধা সুরভী
জানুয়ারি ৬, ২০২৬

গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টাঙ্গাইলের কালিহাতি উপজেলার জতুরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক আব্দুর রহিম মিয়া (২৬) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে কাপড় ব্যবসায়ী চাঁন মিয়া (৫৫)।

এ ঘটনায় ট্রাকে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপী বল্লমপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে কাপড় ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫৪) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল থেকে কালিতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ডিভাইডারের ওপর মহাসড়কের নির্মাণ কাজে নিয়োজিত একটি বালু ও পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১৩৬০) বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বগুড়াগামী অপর একটি বালু বোঝাই দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৬৭৬৩) পেছন দিক থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে চলন্ত ট্রাকের কেবিনে থাকা একজন যাত্রী ও ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকে লোক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকের কেবিনে থাকা অপর যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *