
সুন্দরবনে নৌযান চলাচল বন্ধ, ফিরে যাচ্ছেন পর্যটকরা
জানুয়ারি ৬, ২০২৬
‘মাদুরোর মতো অপহৃত হতে পারেন জার্মান চ্যান্সেলরও’, রাশিয়ার হুঁশিয়ারি
জানুয়ারি ৬, ২০২৬কোরিয়ান জনপ্রিয় ব্র্যান্ড বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বয় ব্যান্ডটি দীর্ঘ বিরতি নিয়েছিল।
কোরিয়ান জনপ্রিয় ব্র্যান্ড বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বয় ব্যান্ডটি দীর্ঘ বিরতি নিয়েছিল। এবার চলতি বছরের মার্চে তাদের সবচেয়ে প্রতীক্ষিত কামব্যাক করতে যাচ্ছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কামব্যাকের জন্য। গ্রুপটি তাদের পঞ্চম পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ঘোষণা করেছে তাদের ফ্যান প্লাটফর্মের মাধ্যমে। পাশাপাশি প্রি-অর্ডারের বিস্তারিত তথ্যও জানানো হয়েছে।
বিগহিট মিউজিক গ্লোবাল ফ্যান প্লাটফর্ম উইভার্সের মাধ্যমে আপাতত ‘দ্য ফিফথ অ্যালবাম’টির ঘোষণা দেয়। নতুন অ্যালবামটি কোরিয়ান সময় অনুযায়ী ২০ মার্চ বেলা ১টায় প্রকাশিত হবে। এটি হবে তিন বছর নয় মাস পর বিটিএসের প্রথম গ্রুপ অ্যালবাম।
নতুন অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। এছাড়া ১৪ জানুয়ারি মধ্যরাতে ভবিষ্যৎ কার্যক্রম ও ওয়ার্ল্ড ট্যুর সূচির প্রাক-ঘোষণার মাধ্যমে বিটিএস ভক্তদের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। দ্য কোসুন ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, কামব্যাক প্রচারের অংশ হিসেবে বিটিএস একটি নতুন অফিশিয়াল ওয়েবসাইট চালু করেছে। সেখানে অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুর সম্পর্কিত তথ্য ধাপে ধাপে আপডেট করা হবে।
উচ্ছ্বসিত ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিড় জমান। একজন লিখেছেন, ‘১৪টা গান আর আগামী সপ্তাহে ট্যুর ঘোষণা—ওহ মাই গড!’
আরেকজন লিখেছেন, ‘ক্যালেন্ডারে মার্ক করে ফেলেছি। পুরো মাসের শিডিউল ফাঁকা রাখছি। আবার মঞ্চে তোমাদের দেখার জন্য মুখিয়ে আছি।’
আরেকটি মন্তব্য ছিল, ‘বিটিএস, একটি পূর্ণ অ্যালবাম আর ওয়ার্ল্ড ট্যুর। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’
খবর অনুযায়ী, বিটিএস তাদের ভক্ত আর্মিদের বাড়িতে হাতে লেখা চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘২০ মার্চ, ২০২৬।’
দলের প্রধান আরএম লিখেছেন, ‘আমাদের চেয়ে বেশি কেউ এ কামব্যাকের অপেক্ষা করেনি।’
জিন লিখেছেন, ‘আপনাদের ধৈর্যের জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ।’
সুগা লিখেছেন, ‘এ বছরও চলুন একে অন্যকে উপভোগ করি ও ভালোবাসি।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, জে-হোপ মন্তব্য করেছেন, ‘আমরা যা ভাবছিলাম, সেটাই অবশেষে বাস্তব হতে চলেছে।’
জিমিন বলেছেন, ‘যে বছর আমরা আবার দেখা করব, তা এসে গেছে।’
ভি লিখেছেন, ‘২০২৬ সালে আমরা আরো মূল্যবান স্মৃতি তৈরি করব, তাই অপেক্ষায় থাকুন।’
আর জাঙ্কুক যোগ করেছেন, ‘তোমাদের খুব মিস করি! এ বছরও তোমাদের সমর্থন চাই।’
প্রতিবেদন অনুযায়ী, যে ভক্তরা চিঠি পাননি, তারা মাসের শেষ দিকে উইভার্স ফ্যান প্লাটফর্মে একই বার্তা দেখতে পারবেন।
সদস্যরা বলেছেন, আমরা আশা করি এ বছর নিরাপদভাবে কামব্যাক করতে পারব এবং অ্যালবামটি ভালো করবে। চলুন বিটিএসকে বিশাল হিট বানাই।
আরো জানা গেছে, নতুন অ্যালবাম প্রকাশের পর গ্রুপটি ওয়ার্ল্ড ট্যুরে বের হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংস্থার পক্ষ থেকে জানানো হবে।


