ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে ই-মেইল বিসিবির
জানুয়ারি ৪, ২০২৬
বিপিএল নাঈম-রসিংটনের আরেকটি অনবদ্য জুটি
জানুয়ারি ৪, ২০২৬
ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে ই-মেইল বিসিবির
জানুয়ারি ৪, ২০২৬
বিপিএল নাঈম-রসিংটনের আরেকটি অনবদ্য জুটি
জানুয়ারি ৪, ২০২৬

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কলকাতায় পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে। শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে।

ভারতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে অনিশ্চয়তা। মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের লিগ পর্বের চার ম্যাচের ভেন্যু শ্রীলংকায় সরিয়ে নেয়ার দাবি উঠেছে। এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন কুমার দাসের দলে জায়গা হারিয়েছেন জাকের আলী অনিক।

বিশ্বকাপ স্কোয়াডে জাকের ও নাজমুল হোসেন শান্তর না থাকার গুঞ্জনটা কয়েকদিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দুজনের একজনও নেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। সুযোগ হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন অবশ্য জায়গা পেয়েছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কলকাতায় পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে। শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে। যদিও ভারত থেকে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে চিঠিয়ে দিয়েছে বিসিবি।

আইসিসিকে পাঠানো তালিকায় লিটন দাসের নেতৃত্বে দলে আছেন সহ-অধিনায়ক সাইফ হাসান। বিপিএলে ভালো খেলা ক্রিকেটারদের জন্য দরজা খোলা রেখেছে বোর্ড। নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল কিংবা আলিস ইসলামরা বিবেচনায় আসতে পারেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দর্শানো ছাড়াই দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *