ঘন কুয়াশায় পদ্মার দুই নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত
জানুয়ারি ৩, ২০২৬
বিভিন্ন জেলায় খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
জানুয়ারি ৩, ২০২৬
ঘন কুয়াশায় পদ্মার দুই নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত
জানুয়ারি ৩, ২০২৬
বিভিন্ন জেলায় খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
জানুয়ারি ৩, ২০২৬

সিলেটে তথ্য সচিব গুণগত মান বজায় রেখে তথ্য কমপ্লেক্সের কাজ শেষ করতে হবে

গুণগত মান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

গুণগত মান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

গতকাল সিলেট মহানগরীর টিলাগড়ে নির্মাণাধীন এ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ১৬ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে কমপ্লেক্সটি নির্মাণ হচ্ছে।

পরিদর্শনকালে তথ্য সচিব নির্মাণকাজে সর্বোচ্চ মানসম্পন্ন উপকরণ ব্যবহারের নির্দেশ দেন। তিনি বলেন, ‘রাষ্ট্রের পক্ষে বারবার এ ধরনের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই প্রতিটি অর্থের যথাযথ, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে ব্যয় নিশ্চিত করতে হবে।’

সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় ভবন নির্মাণে সিসমিক ডিজাইন যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আধুনিক তথ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি তথ্য সচিব টিলাগড়ে অবস্থিত বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন এবং ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতিও ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ ও মাহফুজা আখতার এবং প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *