আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
জানুয়ারি ২, ২০২৬
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
জানুয়ারি ২, ২০২৬
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
জানুয়ারি ২, ২০২৬
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
জানুয়ারি ২, ২০২৬

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিজিএমইএর নেতারা

বিজিএমইএর নেতারা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মরহুমার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা রাজধানীর জিয়া উদ্যানে যান।

বিজিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজিএমইএর নেতারা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মরহুমার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

জিয়ারত শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। দেশের তৈরি পোশাকশিল্পের প্রসারে তার অবদান অনস্বীকার্য। রাষ্ট্রীয় শোকের এই সময়ে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।’

এ সময় আরো ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি ভিদিয়া অমৃত খান ও মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ, নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান, কাজী মিজানুর রহমান, রশিদ আহমেদ হোসাইনী ও সাকিফ আহমেদ সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *