
ড. কামাল হোসেন হাসপাতালে
জানুয়ারি ২, ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮
জানুয়ারি ২, ২০২৬শুক্রবার দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
রাজধানীতে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠেয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সন্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শরিফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার, আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে আগামী ৯ জানুয়ারি মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে ছিলেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতারা।


