সবাইকে ধন্যবাদ জানাই, প্রতিষ্ঠান হিসেবে নয় মানুষ হিসেবে : তারেক রহমান
জানুয়ারি ১, ২০২৬
২১ জেলায় শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
জানুয়ারি ১, ২০২৬
সবাইকে ধন্যবাদ জানাই, প্রতিষ্ঠান হিসেবে নয় মানুষ হিসেবে : তারেক রহমান
জানুয়ারি ১, ২০২৬
২১ জেলায় শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
জানুয়ারি ১, ২০২৬

বিভিন্ন জেলায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা

দেশের বিভিন্ন জেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন জেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএনপিসহ স্থানীয় লোকজনের উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। একই সময়ে বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে।

বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বেলা ৩টায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে গতকাল ভোর থেকেই শহরের বিভিন্ন বিপণিবিতান, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ ছিল।

চট্টগ্রামের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। নগর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জানাজায় বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নিয়েছেন। গতকাল নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া রাউজানসহ বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়েও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন মহানগর বিএনপির সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের দুই হাজারের বেশি নেতাকর্মী। শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *