লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ বিএনপি নেতার বড় মেয়েরও মৃত্যু
ডিসেম্বর ২৫, ২০২৫
যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে: তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫
লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ বিএনপি নেতার বড় মেয়েরও মৃত্যু
ডিসেম্বর ২৫, ২০২৫
যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে: তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫

মায়ের বিছানার পাশে আমার মন পড়ে আছে : তারেক রহমান

আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। আমার মা তার জীবনের সবকিছু দেশের জন্য উৎসর্গ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি এ জায়গা থেকে আমার মা খালেদা জিয়ার কাছে যাব। আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। আমার মা তার জীবনের সবকিছু দেশের জন্য উৎসর্গ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।

এদিন, বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *