
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ১৭ জন গ্রেফতার: ডিএমপি
ডিসেম্বর ২৩, ২০২৫
প্রকাশনা উৎসবে মির্জা ফখরুল জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক
ডিসেম্বর ২৩, ২০২৫দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৫ জন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৯৫৬ জন।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৫ জন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৯৫৬ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩, দক্ষিণ সিটি করপোরেশনে ৩৩, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর গতকাল পর্যন্ত ডেঙ্গুতে ৪১২ জনের মৃত্যু হয়েছে।


