
দেশে স্বর্ণের দাম বেড়েই চলেছে
ডিসেম্বর ২৩, ২০২৫
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ১৭ জন গ্রেফতার: ডিএমপি
ডিসেম্বর ২৩, ২০২৫আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।’
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।’
উপদেষ্টা গতকাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী, পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে এ বিচার সম্পন্ন করা হবে।’
১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় আনা মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


