
‘হাদির কথা যেন রাখতে পারি, সে ওয়াদা করতে এসেছি’
ডিসেম্বর ২০, ২০২৫
লক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন দেয়ার অভিযোগ, শিশুর মৃত্যু
ডিসেম্বর ২১, ২০২৫কুষ্টিয়ায় সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ায় সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ভবনের একটি কক্ষে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ভবনের পেছন দিকের একটি জানালা দিয়ে আগুন দেয়া হয়েছে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথির ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন।
এদিকে ঘটনার পর সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন নির্বাচন অফিসে আসেন। সকাল ১০টার দিকে তিনি সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান জানান, যে কক্ষে আগুন লাগানো হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। সেখানে কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসকও বিষয়টি দেখেছেন। স্টোর রুমে আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তবে আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথির ক্ষয়ক্ষতি হয়নি।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ বলেন, ‘ভোর থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় অগ্নিসংযোগ করা হয়। আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের খোলা জানালা দিয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’


