সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর লাশ দেশে পৌঁছেছে
ডিসেম্বর ২০, ২০২৫
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ডিসেম্বর ২০, ২০২৫
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর লাশ দেশে পৌঁছেছে
ডিসেম্বর ২০, ২০২৫
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ডিসেম্বর ২০, ২০২৫

জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে ওসমান হাদির দাফন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার লাখো মানুষ উপস্থিতি হন। হাদির জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে কবর খননের কাজ শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রক্টরিয়াল দলের সদস্যরা।

এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে নেওয়া হয়। পরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।

মরদেহ নিয়ে আসার সময় হাদির পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মরদেহ বহনের সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *