বৈঠক শেষে ইসি মো. সানাউল্লাহ নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে
ডিসেম্বর ১৫, ২০২৫
ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে সোমবার
ডিসেম্বর ১৫, ২০২৫
বৈঠক শেষে ইসি মো. সানাউল্লাহ নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে
ডিসেম্বর ১৫, ২০২৫
ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে সোমবার
ডিসেম্বর ১৫, ২০২৫

নির্বাচন সামনে রেখে সিদ্ধান্ত রাজনৈতিক দলকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল বাড়াচ্ছে সরকার।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল বাড়াচ্ছে সরকার। এছাড়া গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে। এ প্রটোকলে রাজনৈতিক নেতা ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *