নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হাদির ওপর হামলা: বিএনপি
ডিসেম্বর ১২, ২০২৫
এই ঘটনার পেছনের শক্তি কারা, সেটি স্পষ্ট করতে হবে: জামায়াত আমির
ডিসেম্বর ১২, ২০২৫
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হাদির ওপর হামলা: বিএনপি
ডিসেম্বর ১২, ২০২৫
এই ঘটনার পেছনের শক্তি কারা, সেটি স্পষ্ট করতে হবে: জামায়াত আমির
ডিসেম্বর ১২, ২০২৫

ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে নাহিদ ইসলাম

মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এরপর সঙ্গে সঙ্গে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তিনি ঢামেকে আসেন।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার সঙ্গে থাকা সহযোগীরা বলছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এরপর সঙ্গে সঙ্গে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই ও আমরা প্রতি শুক্রবার ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকাতে নির্দিষ্ট করে ওই এলাকার মসজিদগুলোতে যাই এবং নির্বাচনী প্রচারণা চালাই। সেই হিসেবে বিজয়নগর এলাকার কিছু মসজিদের তালিকা করা হয়। সেই তালিকা হাদি ভাই আমাদের হাতে তুলে দিয়ে বলেন, তোমরা আজকেও এসব মসজিদে প্রচারণা চালাও। নির্বাচনী প্রচারণা শেষে আমরা একসঙ্গে লাঞ্চ করব। আর আমি একটি মসজিদে যাচ্ছি, সেখানে তোমাদের আসা লাগবে না, তোমরা এসো না। সকাল সাড়ে ১১টায় হাদি ভাইয়ের সঙ্গে আমাদের এই সর্বশেষ কথা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *