চট্টগ্রামে অনুমোদনহীন পাহাড় কাটায় ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা
ডিসেম্বর ১০, ২০২৫
কারওয়ান বাজার সড়কে মোবাইল ব্যবসায়ীরা, আশপাশে তীব্র যানজটে ভোগান্তি
ডিসেম্বর ১০, ২০২৫
চট্টগ্রামে অনুমোদনহীন পাহাড় কাটায় ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা
ডিসেম্বর ১০, ২০২৫
কারওয়ান বাজার সড়কে মোবাইল ব্যবসায়ীরা, আশপাশে তীব্র যানজটে ভোগান্তি
ডিসেম্বর ১০, ২০২৫

বাফুফের উন্নয়ন সহযোগী হয়েছে বিএসআরএম

চুক্তির আওতায় বাফুফের কোচিং ও কারিগরি প্রশিক্ষণ, লীগ, যুব ফুটবল ও তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখবে বিএসআরএম। প্রাথমিকভাবে এসব কর্মসূচি পরিচালনার জন্য পাঁচ বছরের জন্য বাফুফেকে আর্থিক সুবিধা দেবে বিএসআরএম। এ পর্বের কার্যক্রম মূল্যয়নের পর পরবর্তী পাঁচ বছরের আর্থিক অঙ্ক নির্ধারিত হবে উভয় পক্ষের মধ্যে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উন্নয়ন সহযোগী (ডেভেলপমেন্ট পার্টনার) হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনে উভয় পক্ষের মধ্যে ১০ বছরের মেয়াদি এক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় বাফুফের কোচিং ও কারিগরি প্রশিক্ষণ, লীগ, যুব ফুটবল ও তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখবে বিএসআরএম। প্রাথমিকভাবে এসব কর্মসূচি পরিচালনার জন্য পাঁচ বছরের জন্য বাফুফেকে আর্থিক সুবিধা দেবে বিএসআরএম। এ পর্বের কার্যক্রম মূল্যয়নের পর পরবর্তী পাঁচ বছরের আর্থিক অঙ্ক নির্ধারিত হবে উভয় পক্ষের মধ্যে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, চুক্তির আওতায় আমরা প্রতিবছর আমাদের কার্যক্রমের একটি বর্ষপঞ্জি করব। এ কর্মসূচিগুলো কীভাবে আমাদের ফুটবল ও সমাজে প্রভাব ফেলবে, সে অনুযায়ী আমরা কাজ করব। এরইমধ্যে শিশু নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি শিক্ষা নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়গুলোকে আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।

তিনি আরো বলেন, বিএসআরএম অনেক দিন ধরে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে ভূমিকা রেখে যাচ্ছে। তাদের সহযোগিতায় ফুটবলের উন্নয়নমূলক কর্মকান্ডও এগিয়ে নিতে চাই আমরা। আমাদের পাইপলাইনে যত খেলোয়াড় আসবে, তারা সবাই হয়তো তারকা হবে না, কিংবা পেশাদার ক্রীড়াবিদ হবে না। কিন্তু মানুষ হিসেবে যেন তারা ভালো হয়ে গড়ে উঠতে পারে, সে চেষ্টা করে যাব আমরা।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসেইন বলেন, ফুটবলে বাংলাদেশের মেয়েরা ভালো করছে, সম্প্রতি ছেলেরাও উন্নতি করেছে। আমাদের চাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে বাংলাদেশ আরো উন্নতি করুক। সেজন্যই ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছি আমরা।

দেশের ফুটবলের বিকেন্দ্রীকরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে দেখতে চাই। কিন্তু আমাদের খেলাগুলো প্রায় ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তারা হয়তো সুযোগ ও সঠিক নির্দেশনার অভাবে নিজেদের মেধাকে বিকশিত করতে পারে না। আমরা চাই ফুটবল সারা দেশে গোছালোভাবে হোক। বিকেন্দ্রীকরণ হয়ে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ুক। তাহলেই সারা দেশ থেকে অনেক ফুটবলার উঠে আসবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, বিএসআরএমের অর্থ পরিচালক জোহাইর তাহের আলীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *