জেলা প্রশাসন ও পুলিশের তথ্য সরবরাহে জটিলতা অপরাধ নজরে আসতেই লাগে ১৫ দিন, প্রভাব পড়তে পারে নির্বাচনী আইন-শৃঙ্খলায়
নভেম্বর ২৭, ২০২৫
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নভেম্বর ২৭, ২০২৫
জেলা প্রশাসন ও পুলিশের তথ্য সরবরাহে জটিলতা অপরাধ নজরে আসতেই লাগে ১৫ দিন, প্রভাব পড়তে পারে নির্বাচনী আইন-শৃঙ্খলায়
নভেম্বর ২৭, ২০২৫
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নভেম্বর ২৭, ২০২৫

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেফতার ২২

ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য মামলার আসামি ১১ জন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের কর্মীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার আওয়ামী লীগ কর্মী হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা আমবাগান এলাকার রায়হানুল আলম মিলন (৪১)।

এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরো ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য মামলার আসামি ১১ জন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *