বেশকিছু সবজির দাম ১০০ টাকার ওপর
নভেম্বর ২১, ২০২৫
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা: গোলাম পরওয়ার
নভেম্বর ২১, ২০২৫
বেশকিছু সবজির দাম ১০০ টাকার ওপর
নভেম্বর ২১, ২০২৫
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা: গোলাম পরওয়ার
নভেম্বর ২১, ২০২৫

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

দেশে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনজন রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু ও নরসিংদীতে দুজন নিহতের তথ্য পাওয়া গেছে।

ভয়াবহ এই ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, আজ ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটের সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ইতোমধ্যে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে তিনশর কাছাকাছি মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আমি এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত ও নিহতদের পরিবার-পরিজনদের সবরে জামিল দান করুন।

তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করার আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরো সচেতন করা সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *