ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা হাতে পেলেও সিদ্ধান্তহীন ট্রাম্প
নভেম্বর ১৪, ২০২৫
গণভোট: এক প্রশ্নে চার প্রস্তাব—বোঝার পরীক্ষায় কি বাংলাদেশ?
নভেম্বর ১৪, ২০২৫
ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা হাতে পেলেও সিদ্ধান্তহীন ট্রাম্প
নভেম্বর ১৪, ২০২৫
গণভোট: এক প্রশ্নে চার প্রস্তাব—বোঝার পরীক্ষায় কি বাংলাদেশ?
নভেম্বর ১৪, ২০২৫

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেয়া হলে জনগণ বিবেচনা করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেয়া হলে জনগণ বিবেচনা করবে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আইনের ফাঁকফোকর গলিয়ে নারী নির্যাতনকারী ও ধর্ষকরা যাতে বেরিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করা হবে। আইনের অপব্যবহার করে অপরাধীরা যাতে পার পেয়ে না যায় সেদিকেও নজর দেব।

দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দলটি বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে, এতে নারীরা কর্মসংস্থান হারাবে। তারা নারীদের ঘরে ঢুকিয়ে দিতে চায়। ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে ভোটের বৈতরণী পার হতে চায়। আগামীতে ধর্মীয় পরিচয়ে কোন বিভাজন থাকবেনা। সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকার ভোগ করবে।

সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌনমিছিল বের করেন অংশগ্রহণকারীরা। পরে এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এতে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সভাপতিত্ব করেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *