শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও জুলাই সনদে গুরুত্ব পায়নি
নভেম্বর ১০, ২০২৫
হিমাগারের আলু নিয়ে বিপাকে কৃষক বহুমাত্রিক ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ
নভেম্বর ১০, ২০২৫
শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও জুলাই সনদে গুরুত্ব পায়নি
নভেম্বর ১০, ২০২৫
হিমাগারের আলু নিয়ে বিপাকে কৃষক বহুমাত্রিক ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ
নভেম্বর ১০, ২০২৫

সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার —অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

উল্লেখ্য, গত ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়। এ কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। তারা বর্তমানে বেতন-ভাতা পান ২০১৫ সালের পে স্কেল অনুসারে।

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাসা ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। আমরা চেষ্টা করছি পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে। তবে সার্বিকভাবে পণ্যের দাম স্বাভাবিক আছে। চালের দামও সহনীয় রয়েছে।’

আইএমএফের ঋণের কিস্তি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফের সঙ্গে কথা চলছে কিস্তি নিয়ে। আমাদের কাছে যেসব তথ্য আছে, তা আগামী সরকারের কাছে প্যাকেজ আকারে দেয়া হবে।’

সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, ‘চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থছাড়ের বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে আইএমএফের আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *