দেশে অর্থনীতিতে উৎপাদনশীল খাতের অবদান ৫৬ শতাংশ, ৪৪ শতাংশ সেবা খাতের
অক্টোবর ২৫, ২০২৫
গোল্ডেন বুট হাতে কাঁপালেন মাঠ, ‘ইউনিকর্নদের ইউনিকর্ন’ মেসির জোড়া গোলে মায়ামির জয়
অক্টোবর ২৫, ২০২৫
দেশে অর্থনীতিতে উৎপাদনশীল খাতের অবদান ৫৬ শতাংশ, ৪৪ শতাংশ সেবা খাতের
অক্টোবর ২৫, ২০২৫
গোল্ডেন বুট হাতে কাঁপালেন মাঠ, ‘ইউনিকর্নদের ইউনিকর্ন’ মেসির জোড়া গোলে মায়ামির জয়
অক্টোবর ২৫, ২০২৫

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থাইল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা

ফিফা রÅাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা। গতকাল ব্যাংককে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।

ফিফা রÅাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা। গতকাল ব্যাংককে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে উঠে ইতিহাস গড়া বাংলাদেশের মেয়েরা রীতিমতো উড়ছিল। এবার তাদের মাটিতে নামাল থাইল্যান্ড। আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা মূলত আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ সামনে রেখে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলছে। ব্যাংককে প্রথম ম্যাচে হেসেখেলে অতিথিদের হারাল স্বাগতিকরা।

ব্যাংককের থনবুরি ইউনিভার্সিটির মাঠে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে সফরকারী দল। প্রথম মিনিটে ওরাপিন ওয়ায়েনগোয়েন, ৫১ মিনিটে শাওয়ালাক পেংগাম ও ৮৬ মিনিটে পাত্তারানান আউপাচাই গোল করেন।

২০১৩ সালে এএফসি উইমেনস এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথমবারের মতো থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার লাল-সবুজরা হেরেছিল ৯-০ গোলে। ১২ বছর পর প্রীতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ হারল ৩-০ গোলে।

দুই দলের মধ্যে শক্তির তফাত স্পষ্ট। ফিফা রÅাংকিংয়ে থাইল্যান্ড ৫৩ নম্বরে ও বাংলাদেশ ১০৪ নম্বরে। এর প্রতিফলন দেখা গেল ম্যাচেও।

গত ফেব্রুয়ারি ও মার্চে আরব আমিরাত সফরে গিয়ে দুটি প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরে আসে পিটার বাটলারের দল। সিনিয়রদের নিয়ে সংকট তৈরি হওয়ায় একঝাঁক নতুন খেলোয়াড় নিয়ে সেবারের স্কোয়াড গড়েছিলেন বাটলার। এরপর জর্ডানের মাঠে ত্রিদেশীয় সিরিজে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে আত্মবিশ্বাস ফিরে পায় দলটি। সে আত্মবিশ্বাসকে পুঁজি করে এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করেন ঋতুপর্ণারা। তারা বাহরাইনকে ৭-০ গোলে, মিয়ানমারকে ২-১ গোলে ও তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় এশিয়ান কাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *