তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন —সালাহউদ্দিন আহমদ
অক্টোবর ২৫, ২০২৫
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের দাবিতে অনশনে রাবির নাট্যকলা বিভাগের দুই শিক্ষার্থী
অক্টোবর ২৫, ২০২৫
তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন —সালাহউদ্দিন আহমদ
অক্টোবর ২৫, ২০২৫
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের দাবিতে অনশনে রাবির নাট্যকলা বিভাগের দুই শিক্ষার্থী
অক্টোবর ২৫, ২০২৫

ইতিহাস সুন্দরভাবে লিখলেই মানুষ বিশ্বাস করবে না —ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘ইচ্ছে করে ইতিহাস সুন্দরভাবে লিখলেই সেটা মানুষ বিশ্বাস করবে, সেটি কখনই হবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘ইচ্ছে করে ইতিহাস সুন্দরভাবে লিখলেই সেটা মানুষ বিশ্বাস করবে, সেটি কখনই হবে না। বাস্তবতা যেটি মানুষ সেটি স্মরণ রাখবে। ইতিহাস তৈরি করা যায়, লেখা যায়, লেখানোর চেষ্টা করা যায়, কিন্তু মানুষ মনে রাখে না।’

গতকাল সকালে দিনাজপুরের হাকিমপুরে মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সভা আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বাস্তবতা আমাকে মেনে নিতেই হবে। আমার আজকের কার্যক্রম নির্ধারণ করবে আগামী দিনে আমার অবস্থান কোথায় হবে।’

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি ১৯৪৭-কে অস্বীকার করেন তাহলে ১৯৫২ পাবেন না, ১৯৫২-কে অস্বীকার করলে ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান পাবেন না। ১৯৬৯-কে অস্বীকার করলে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধকে পাবেন না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বাসন্তির কথা আপনি ভুলতে পারবেন না। আবার ১৯৯০ যদি ভুলে যান তাহলে ২০২৪-এর গণ-অভ্যুত্থান পাবেন না। ইতিহাসকে অস্বীকার করা যায় না, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *