জুলাই গণহত্যা শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর
অক্টোবর ২৩, ২০২৫
বাংলাদেশ-চায়না গ্রীন টেক্সটাইল এক্সপো শুরু এক বছরে বাংলাদেশে ৫৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তি চীনের
অক্টোবর ২৩, ২০২৫
জুলাই গণহত্যা শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর
অক্টোবর ২৩, ২০২৫
বাংলাদেশ-চায়না গ্রীন টেক্সটাইল এক্সপো শুরু এক বছরে বাংলাদেশে ৫৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তি চীনের
অক্টোবর ২৩, ২০২৫

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

অপসারণ হওয়া চার এএসপি হলেন— শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল এবং আশফাক ফেরদৌস। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *