সড়ক দুর্ঘটনায় দশ জেলায় প্রাণ গেল ১৩ জনের
অক্টোবর ২২, ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
অক্টোবর ২২, ২০২৫
সড়ক দুর্ঘটনায় দশ জেলায় প্রাণ গেল ১৩ জনের
অক্টোবর ২২, ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
অক্টোবর ২২, ২০২৫

‘অকারণ বৈঠক’ চান না ট্রাম্প, পুতিনের সঙ্গে আলোচনা স্থগিত

ট্রাম্পের মতে, যেহেতু যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার অনড় অবস্থানের কারণে আলোচনায় কোনো ফল আসছে না, তাই এ আলোচনা ‘সময় নষ্ট’ ছাড়া আর কিছু নয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন কোনো বৈঠকে যেতে চান না। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার অগ্রগতি না হওয়ায় হোয়াইট হাউস বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে। খবর বিবিসি।

ট্রাম্পের মতে, যেহেতু যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার অনড় অবস্থানের কারণে আলোচনায় কোনো ফল আসছে না, তাই এ আলোচনা ‘সময় নষ্ট’ ছাড়া আর কিছু নয়।

হোয়াইট হাউস জানিয়েছে, আপাতত ট্রাম্প-পুতিন বৈঠকের কোনো সময় নির্ধারণ করা হয়নি। এর আগে, গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, দুই সপ্তাহের মধ্যে তারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সাক্ষাৎ করবেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবের পার্থক্যের কারণে পরে তা আর এগোয়নি।

গত আগস্টে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের শেষ মুখোমুখি বৈঠক ফলহীন ছিল। এবার একই পরিস্থিতি এড়াতে হোয়াইট হাউস বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে নির্ধারিত বৈঠকও বাতিল করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ফোনে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *