মগবাজারে হচ্ছে আইয়ুব বাচ্চু মিউজিয়াম
অক্টোবর ১৯, ২০২৫
বর্তমান স্বামীকে দিয়ে গোপনে অগ্রিম জামিনের চেষ্টা করছেন সামিরা
অক্টোবর ২৯, ২০২৫
মগবাজারে হচ্ছে আইয়ুব বাচ্চু মিউজিয়াম
অক্টোবর ১৯, ২০২৫
বর্তমান স্বামীকে দিয়ে গোপনে অগ্রিম জামিনের চেষ্টা করছেন সামিরা
অক্টোবর ২৯, ২০২৫

নান্দনিক নাট্য সম্প্রদায়ের ৪৮ বছরের যাত্রা উদযাপন

দেশের অন্যতম ঐতিহ্যবাহী নাট্যসংগঠন নান্দনিক নাট্য সম্প্রদায় ৪৮ বছরে পদার্পণ করেছে। ১৯৭৭ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত দলটি চার দশকেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে মঞ্চে নাট্যচর্চা করে আসছে।

দেশের অন্যতম ঐতিহ্যবাহী নাট্যসংগঠন নান্দনিক নাট্য সম্প্রদায় ৪৮ বছরে পদার্পণ করেছে। ১৯৭৭ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত দলটি চার দশকেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে মঞ্চে নাট্যচর্চা করে আসছে। শুরু থেকে দলটি বাণিজ্যিক স্রোতে না ভেসে ইতিহাস ও সমাজসচেতন নানা বিষয়ভিত্তিক নাটক মঞ্চে এনেছে।

‘আমার সোনার হরিণ চাই’ নাটক দিয়ে যাত্রা শুরু করা নান্দনিক পরবর্তী সময়ে রক্তকরবী, শাস্তি, নৃপতি, ক্লিওপেট্রা, মহাবিদ্রোহ, সম্রাট বাহাদুর শাহ জাফরসহ বেশকিছু সফল প্রযোজনা মঞ্চস্থ করেছে।

দলটির বর্তমান প্রধান ও প্রতিষ্ঠাতা সদস্য আ মা ম হাসানুজ্জামান বলেন, ‘‌শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল দেশ-বিদেশের নান্দনিক নাটক মঞ্চে নিয়ে আসা। ফলে প্রযোজনার সংখ্যা হয়তো কম, কিন্তু মানের সঙ্গে আমরা কখনো আপস করিনি। তরুণ প্রজন্মই দলকে আরো এগিয়ে নিয়ে যাবে এ বিশ্বাস রাখি।’

দলের সিনিয়র সদস্য বদরুদ্দোজা বলেন, ‘‌নান্দনিক কেবল নাট্যদল নয়, এটি একটি পরিবার, যেখানে সদস্যরা মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠে। ৪৮ বছর ধরে মঞ্চে টিকে থাকা একটি বিশাল অর্জন।’

৪৮ বছর পূর্তি উপলক্ষে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে অংশ নেন দলের বর্তমান ও সাবেক সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

দলের প্রযোজনা ব্যবস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, নান্দনিক এখন মঞ্চনাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও যুক্ত হয়েছে। দলের সদস্যদের সক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ দেয়া হয়। এটা নান্দনিকের বড় শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *