ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাস বিএনপির
অক্টোবর ১৮, ২০২৫
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
অক্টোবর ১৯, ২০২৫
ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাস বিএনপির
অক্টোবর ১৮, ২০২৫
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
অক্টোবর ১৯, ২০২৫

সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেয়া হচ্ছে। দেখা গেছে, বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেয়ার কাজ চলছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরো ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরো ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *