অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ
অক্টোবর ১৬, ২০২৫
বিমানবন্দরে ক্রিকেটার হেনস্তা, জড়িতদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে বিসিবি
অক্টোবর ১৭, ২০২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ
অক্টোবর ১৬, ২০২৫
বিমানবন্দরে ক্রিকেটার হেনস্তা, জড়িতদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে বিসিবি
অক্টোবর ১৭, ২০২৫

বাংলাদেশকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে জায়গা করে নিল রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতের বিশাখাপত্নমে গতকাল বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এ কৃতিত্ব দেখায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ পরে সোবহানা মোস্তারির দৃঢ়তায় ৯ উইকেটে ১৯৮ রান তুললেও এ রান নিয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেননি বোলাররা। অপ্রতিরোধ্য অজি নারীরা ১৫১ বল বাকি থাকতে ১০ উইকেটের জয় নিশ্চিত করে সেমির টিকিট কাটে। অধিনায়ক অ্যালিসা হিলি টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন, তার সঙ্গে ৭২ বলে ৮৪ রান করে অপরাজিত ছিলেন ফোবে লিচফিল্ড।

এ জয়ের পর ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে যায় অস্ট্রেলিয়া, যা তাদের সেমির টিকিট এনে দেয়। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তাদের পরই ইংল্যান্ড। এর পরে দক্ষিণ আফ্রিকা (৬), ভারত (৪), নিউজিল্যান্ড (৩), বাংলাদেশ (২), শ্রীলংকা (২) ও পাকিস্তান (১)।

পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করা বাংলাদেশের মেয়েরা পরে টানা হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হারেনি। ৪ জয় তুলে নিয়েছে অ্যালিসা হিলির দল, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ ভারতের বিপক্ষে ৩৩১ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে তারা। অধিনায়ক হিলি ১০৭ বলে ১৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন। গতকাল করলেন আরেক ক্ল্যাসিক সেঞ্চুরি।

সংক্ষিপ্ত স্কোর—

বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (কিং ২/১৮, ওয়ারহ্যাম ২/২২, সাদারল্যান্ড ২/৪১, গার্ডনার ২/৪৮)। অস্ট্রেলিয়া: ২৪.৫ ওভারে ২০২/০ (হিলি ১১৩*, লিচফিল্ড ৮৪*)। ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: অ্যালানা কিং (অস্ট্রেলিয়া)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *