
সন্ধ্যায় হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ
অক্টোবর ১৪, ২০২৫
সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা
অক্টোবর ১৪, ২০২৫অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ১টি, ওয়ান গান ১টি, একনলা বন্দুক ১টি, কার্তুজ ৫ রাউন্ড এবং বার্মিজ চাকু ১টি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১৪ জন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫১৪ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৬৬৫ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ১টি, ওয়ান গান ১টি, একনলা বন্দুক ১টি, কার্তুজ ৫ রাউন্ড এবং বার্মিজ চাকু ১টি।


