
বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে আজ
অক্টোবর ৮, ২০২৫
বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে এগিয়ে গেল আফগানিস্তান
অক্টোবর ৯, ২০২৫নারী ওয়ানডে বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডেতে হারানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। যদিও সে স্বপ্নপূরণে দেয়াল হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ ব্যাটার হিদার নাইট।
নারী ওয়ানডে বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডেতে হারানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। যদিও সে স্বপ্নপূরণে দেয়াল হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ ব্যাটার হিদার নাইট। আসামের গুয়াহাটিতে গতকাল তার লড়াকু ফিফটিতেই ৪ উইকেটে হেরে গেল বাংলাদেশের মেয়েরা।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের মেয়েরা ৪৯.৪ ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয়ে যায়। পরে দুর্দান্ত বোলিংয়ে ১০৩ রানে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগায় নিগারের দল। এ সময় ইংল্যান্ডের ত্রাতা হয়ে আসনে ৩৪ বছর বয়সী হিদার নাইট। গতকাল ১১১ বলে ৭৯ রানের লড়াকু ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তার সঙ্গে ১০০ বলে ৭৯ রানের জুটি গড়া চার্লি ডিন অপরাজিত ছিলেন ২৭ রানে।
২৫ রানে ২ উইকেট পতনের পর সোবহানা মোস্তারি ও শেষ দিকে রাবেয়া খানের লড়াইয়ে দল পায় পৌনে দুশ রানের পুঁজি। ক্যারিয়ারের প্রথম ফিফটি করা মোস্তারি ১০৮ বলে ৬০ করেন ৮ বাউন্ডারিতে। শেষ দিকে দারুণ ব্যাটিংয়ে ২৭ বলে ৪৩ রান করেন রাবেয়া। তিনি ৬ বাউন্ডারি ও ১ ছক্কা মেরেছেন। সোফি একলেস্টোন ২৪ রানে ৩টি উইকেট নেন।
অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ। শ্রীলংকা ম্যাচের সেরা খেলোয়াড় মারুফা আক্তার ইনিংসের প্রথম ওভারেই ইংল্যান্ডের ওপেনার এমি জোনসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। নাহিদা আক্তারের করা পরের ওভারে তিনি ট্যামি বিউমন্টের দেয়া সহজ ক্যাচ ছাড়েন। পরে সেই বিউমন্টকে আউট করেন মারুফা। এরপর এক ওভারে দুবার আঘাত হানেন স্পিনার ফাহিমা। ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট শিভার-ব্র্যান্ট ও সোফিয়া ডাঙ্কলিকে আউট করেন তিনি। এরপর ফাহিমার শিকার এমা ল্যাম্ব। ব্যক্তিগত ১ রানে নাহিদাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ল্যাম্ব।
৩০তম ওভারে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন ঘটান স্পিনার সানজিদা আক্তার মেঘলা। তার বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরেছেন অ্যালিস ক্যাপসি। এরপর বাংলাদেশকে হতাশ করেন নাইট ও ডিন।


