অর্থনীতিতে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পরের পরিপূরক হতে পারে: গভর্নর
অক্টোবর ৭, ২০২৫
কিছু উপদেষ্টার মৃত্যু না হলে সেফ এক্সিট মিলবে না, মন্তব্য সারজিসের
অক্টোবর ৭, ২০২৫
অর্থনীতিতে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পরের পরিপূরক হতে পারে: গভর্নর
অক্টোবর ৭, ২০২৫
কিছু উপদেষ্টার মৃত্যু না হলে সেফ এক্সিট মিলবে না, মন্তব্য সারজিসের
অক্টোবর ৭, ২০২৫

আমরা এখনো টেকসই শাসন ব্যবস্থা গড়তে পারিনি: পরিকল্পনা উপদেষ্টা

একটি অর্থবহ ও জবাবদিহিমূলক গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন টেকসই হতে পারে না। এ জন্য স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও সুশাসন নিশ্চিতকারী জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) আয়োজিত ‘উন্নয়নের দূতগণ: ছয়জন অর্থনীতিবিদ ও তাদের গড়ে তোলা বিশ্ব’ গ্রন্থ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ উদ্বেগের কথা বলেন তিনি।

 

উপদেষ্টা বলেন, এত বছরেও দেশে একটি টেকসই (টেকশলী) শাসন ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়নি। একটি অর্থবহ ও জবাবদিহিমূলক গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন টেকসই হতে পারে না। এ জন্য স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও সুশাসন নিশ্চিতকারী জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। তিনি আরো বলেন, রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ন্যায্য সমাজ প্রতিষ্ঠার জন্য একটি সুষম বন্টন জরুরি, যেখানে রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে। অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বর্তমান বাস্তবতায় বাজার নির্ভর অর্থনীতি থেকে ফিরে যাওয়া সম্ভব নয়। তবে এই বাজার ব্যবস্থার মাধ্যমে যাতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়, তার জন্য রাষ্ট্রের ভূমিকা সুস্পষ্ট হওয়া জরুরি।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর চেয়ারম্যান প্রফেসর রহমান সোবহান। অনুষ্ঠানটি পরিচালনা বিআইডিএস এর মহাপরিচালক করেন প্রফেসর এ. কে. এনামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *