লন্ডনে ইলিয়াস কাঞ্চনের থেরাপি শুরু
অক্টোবর ৫, ২০২৫
কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে: আলী রীয়াজ
অক্টোবর ৫, ২০২৫
লন্ডনে ইলিয়াস কাঞ্চনের থেরাপি শুরু
অক্টোবর ৫, ২০২৫
কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে: আলী রীয়াজ
অক্টোবর ৫, ২০২৫

কোরআন অবমাননায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কুরআন শরীফ অবমাননা করেন। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পবিত্র কুরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেফতার করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল শনিবার (৪ অক্টোবর) অভিযুক্ত শিক্ষার্থীকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পবিত্র কুরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কুরআন শরীফ অবমাননা করেন। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়। এ ঘটনার জেরে দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *