নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল
অক্টোবর ২, ২০২৫
সিটি ব্যাংককে সাড়ে ৭ কোটি ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি
অক্টোবর ২, ২০২৫
নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল
অক্টোবর ২, ২০২৫
সিটি ব্যাংককে সাড়ে ৭ কোটি ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি
অক্টোবর ২, ২০২৫

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি করছে

ঘূর্ণিঝড়টির নাম ‘শক্তি’। আজ রাতেই এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

সংস্থাটির সকাল ৯টার বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়টির নাম ‘শক্তি’। ঘূর্ণিঝড়টির কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্বদিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড হয়েছে। আজ রাতেই এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর এখনো একে ‘গভীর নিম্নচাপ’ হিসেবেই গণ্য করছে।
সংস্থাটি আরো জানিয়েছে, ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশ অতিক্রম করবে না। তবে এর প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *