
আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন
অক্টোবর ২, ২০২৫
শিগগিরই ফিরছেন তারেক, তিনি নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির
অক্টোবর ২, ২০২৫আন্তর্জাতিক ডেস্ক: সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকেই বহিষ্কার করলো কলম্বিয়া। একইসাথে তেলআবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে দেশটি।
বুধবার বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বলেন, আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এই ঘটনা।
পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘটনাটিকে নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের কথা জানিয়েছিলেন গুস্তাভো পেত্রো। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে আটকের পর এ সিদ্ধান্ত নেন তিনি।


