তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে
আগস্ট ২৫, ২০২৫
তৌহিদ আফ্রিদি লিভার-কিডনির রোগে আক্রান্ত: আইনজীবী
আগস্ট ২৫, ২০২৫
তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে
আগস্ট ২৫, ২০২৫
তৌহিদ আফ্রিদি লিভার-কিডনির রোগে আক্রান্ত: আইনজীবী
আগস্ট ২৫, ২০২৫

ডিবির হাতে ধরা পড়ল এডিসিকে ছুরিকাঘাত করা সেই ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক:
গত ১২ আগস্ট সকালে রাজধানীর সোনারগাঁও হোটেল সংলগ্ন ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েছিল এক ছিনতাইকারী। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারওয়ান বাজারে এডিসিকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে ডিবি।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার করা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *