হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
আগস্ট ২৪, ২০২৫
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আগস্ট ২৫, ২০২৫
হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
আগস্ট ২৪, ২০২৫
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আগস্ট ২৫, ২০২৫

সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুরের সমালোচিত ওসি ইফতেখারকে

নিজস্ব প্রতিবেদক:
মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে, শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায়, ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এ বদলি অবিলম্বে কার্যকর হবে।

ওসি ইফতেখারের বিরুদ্ধে অভিযোগ

১০ লাখ টাকার একটি মাদক মামলা গায়েব করার ঘটনায় সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে স্থানীয়রা থানার সামনে মানববন্ধন করলেও, পরবর্তীতে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করানো হয়। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রভাব খাটিয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত হাফিজুর রহমানকে ডিএমপিতে সংযুক্ত করেন এবং পরে তাকে রংপুরে পোস্টিং করিয়ে দেন। জেনেভা ক্যাম্পে সম্প্রতি মাদক ব্যবসায়ীদের দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে এক যুবক নিহত হন। সেই ঘটনাকে কেন্দ্র করে মামলায় কারশাজির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এছাড়া যৌথ বাহিনীর অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকা, ধারালো অস্ত্র ককটেল উদ্ধার করে বুনিয়া সোহেলের বাসা থেকে কিন্তু সেই মামলায় বুনিয়া সোহেলকে আসামি না করে পিচ্চি রাজাকে মামলার আসামি করা হয়। এসব অভিযোগকে কেন্দ্র করে ওসি ইফতেখারকে সরানোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *