মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার
আগস্ট ১৯, ২০২৫
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি
আগস্ট ২০, ২০২৫
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার
আগস্ট ১৯, ২০২৫
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি
আগস্ট ২০, ২০২৫

যুবকের প্যান্টের পকেটে মিলল ৯৭ লাখ টাকার সোনা

যশোর প্রতিনিধি:

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে আফছার আলী (৪৫) নামে এক যুবকের প্যান্টের পকেটে মিলল ৯৭ লাখ টাকা মূল্যের পাঁচটি সোনার বার।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক আফছার আলী সাতক্ষীরার কলারোয়া উপজেলার জিকরা গ্রামের আনোয়ারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আফছার আলী আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে ৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৬৬৩ গ্রাম এবং বাজারমূল্য ৯৭ লাখ ৫৪ হাজার ৫৬ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফছার জানিয়েছেন- সোনার বারগুলো তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা থেকে কলারোয়া হয়ে তার যাবার কথা ছিল। তিনি ঢাকার তেঘরিয়া-কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনাগুলো সংগ্রহ করেছিলেন।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *