শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
সেপ্টেম্বর ৩০, ২০২৬
রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র ভাংচুরে সরকার দুঃখিত ও বিব্রত: তথ্য উপদেষ্টা
সেপ্টেম্বর ৩০, ২০২৬
শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
সেপ্টেম্বর ৩০, ২০২৬
রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র ভাংচুরে সরকার দুঃখিত ও বিব্রত: তথ্য উপদেষ্টা
সেপ্টেম্বর ৩০, ২০২৬

দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

আসিফ মাহমুদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, ‘অবকাশকালীন বেঞ্চের শেষ কার্যদিবস হওয়ায় অনেকগুলো মামলা কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তবে কোনোটি খারিজ করা হয়নি।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। গতকাল বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চে রিটটির ওপর শুনানি শুরু হওয়ার পর তা কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়। আসিফ মাহমুদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, ‘অবকাশকালীন বেঞ্চের শেষ কার্যদিবস হওয়ায় অনেকগুলো মামলা কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তবে কোনোটি খারিজ করা হয়নি।’
দুদকের ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার রিটটি করেন আসিফ মাহমুদ। রিটে দাবি করা হয়, অনুসন্ধান শুরুর পর্যায়েই তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানিয়ে দুদক ওই দুই ব্রিফিং করেছে। রিটকারীর দাবি, এ ধরনের বক্তব্য দুদকের ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা ২০১১’ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে নাগরিকের মর্যাদা ও সুনাম সুরক্ষার বিধানের পরিপন্থী।
রিটে বলা হয়, ২ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেয়াসহ বিভিন্ন অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানানো হয়। পরে দুদকের এক কর্মকর্তা ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বলা কথা হিসেবে উল্লেখ করলেও তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়নি বলে রিটে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *