এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি
সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
সেপ্টেম্বর ৩০, ২০২৬
এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি
সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে: চরমোনাই পীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের বাস্কেটবল টুর্নামেন্টে প্যান্ট-জার্সি পরে মাঠে নামার বিষয়ে তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি অভিযোগ করেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম মেয়েদের এভাবে মাঠে নামিয়ে একটি ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টি করছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে চরমোনাই পীর বলেন, ‘সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে অসুন্দর পরিবেশ সৃষ্টি করছে। সেখানে আবার সে গর্ব করে বলে, দেশের ইতিহাসে প্রথম পারছে। কত কায়দা! এই কায়দা কতদিন চলবে?’
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশ স্বাধীন হলেও মানুষ এখনো প্রকৃত মুক্তি পায়নি। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ নানা সামাজিক অনাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এসব রোধ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রচলিত নীতির মাধ্যমে কোনো দলই সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি দলগুলো ভুলে যায় বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ আইএবির সভাপতি শেখ ফজলে বারী মারুফের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *