
বিএসইসির কমিশন সভা ৫ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
সেপ্টেম্বর ৩০, ২০২৬
আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম
সেপ্টেম্বর ৩০, ২০২৬হংকংয়ের শেয়ারবাজারে ১ সেপ্টেম্বর তালিকাভুক্ত হওয়ার পর এটিই ছিল শেইনের প্রথম আর্থিক প্রতিবেদন।
অনলাইন ফ্যাশন জায়ান্ট শেইন গ্রুপের শেয়ারদরে বড় ধরনের পতন ঘটেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির নিট আয় দশমিক ৮৬ শতাংশ বেড়ে ১ হাজার ১১১ কোটি ডলারে দাঁড়িয়েছে। ধীরগতির প্রবৃদ্ধির এ খবরে গতকাল লেনদেনের শুরুতেই শেইনের শেয়ারদর প্রায় ১২ শতাংশ কমে যায়।
হংকংয়ের শেয়ারবাজারে ১ সেপ্টেম্বর তালিকাভুক্ত হওয়ার পর এটিই ছিল শেইনের প্রথম আর্থিক প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে শুল্ক বাধা ও নতুন নীতিমালার চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় কোম্পানিটি।
শেইনের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রে কোম্পানিটির আয় কমেছে ৬ শতাংশ। অন্যদিকে ইউরোপের বাজারে বিক্রি কমেছে ১৪ শতাংশ। পাশাপাশি শেইনের সক্রিয় গ্রাহক সংখ্যা ২৯ কোটি ১০ লাখে উন্নীত হয়েছে। খবর নিক্কেই এশিয়া


