
নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’: রাশেদ খাঁন
সেপ্টেম্বর ২৯, ২০২৬
হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
সেপ্টেম্বর ২৯, ২০২৬দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা। ওইদিন ছুটি ঘোষণা করা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি দেয়ার চিন্তা করছে সরকার। এ দিন নির্বাহী আদেশে ছুটি হলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি থাকবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা। এদিন নির্বাহী আদেশে ছুটির পরিকল্পনা করা হচ্ছে। কারণ এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি। ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মো. মোস্তফা জামান গণমাধ্যমকে বলেন, দুর্গাপূজায় নির্বাহী আদেশে ২২ অক্টোবর বাড়তি ছুটি দেয়ার চিন্তা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এই ছুটির জন্য পরবর্তীতে কোনো শনিবারে অফিস খোলা রাখা হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে। বৈঠকে এটি অনুমোদিত হলে একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।


