
জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল
সেপ্টেম্বর ২৮, ২০২৬
বিশ্ববাজারে কেন স্থির হয়ে আছে সয়াবিন তেলের দাম
সেপ্টেম্বর ২৮, ২০২৬আজ সকালে অপরিশোধিক জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট প্রতি ব্যারেল ১০৭ ডলারের ওপরে লেনদেন হচ্ছিল। এতে বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়িয়ে দেয়া সরবরাহ সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব দেখা গেছে জ্বালানি তেলের দাম। আজ প্রারম্ভিক লেনদেনে জ্বালানি তেলের দাম বেড়েছে, অন্যদিকে শেয়ারবাজার ও বন্ডবাজারে পতন দেখা গেছে। গত সপ্তাহের শেষ দিকে বাজারে যে আশাবাদ তৈরি হয়েছিল, ট্রাম্পের সিদ্ধান্তে তা কিছুটা উল্টে গেছে। খবর ইউরো নিউজ।
আজ সকালে অপরিশোধিক জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট প্রতি ব্যারেল ১০৭ ডলারের ওপরে লেনদেন হচ্ছিল। এতে বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়িয়ে দেয়া সরবরাহ সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইরান গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। এর আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার কথা ছিল। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকট কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছিল।
তবে ওই প্রস্তাব নাকচ করে ট্রাম্প বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’ হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করছেন আলোচনা আবার শুরু হবে।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে ইরান তার শর্তগুলো বহাল রেখেছে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ ছাড়, দেশটির জ্বালানি তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান।
ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবের খবর প্রকাশের পর গত শুক্রবার তেলের দাম ২ শতাংশের বেশি কমেছিল। তবে সপ্তাহের শুরুতেই আবার তা বেড়ে যায়। আজ সকালে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ ডলারের ওপরে লেনদেন হচ্ছিল।
জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগও বেড়েছে, যার প্রভাব পড়েছে শেয়ারবাজারে।
এদিকে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে ৪ হাজার ২২০ ডলারে লেনদেন হচ্ছিল।


