
চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ
সেপ্টেম্বর ২৮, ২০২৬
জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল
সেপ্টেম্বর ২৮, ২০২৬জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি বলেছিল নির্বাচিত সরকার এলে মব থাকবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে। কিন্তু বাস্তবে তেমনটা দেখা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না।
সোমবার রাজধানীর এনসিপির কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আড়াই হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেয়া হয়েছে। যদি তাদের কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না থাকে তাহলে নিয়োগ দিতে হবে।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতিসংঘে যে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন, তাতে জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা উঠে আসেনি। তিনি সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন। যে এজেন্ডাগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।
তিনি বরেন, ‘সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছে। কথা ছিল ভোটের পর নির্বাচিত সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু সরকারের মধ্যে এখনও সেই উপলব্ধি হয়নি।’
এ সময় তিনি আরও বলেন, ‘সরকার জনরায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের কথা বলে কালক্ষেপন করতে চায়। এখন আবার নতুন করে গণভোটের কথা বলা সরকারের অপকৌশলেরই অংশ। কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না ‘
এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশ-ভারত সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কিছু বলেননি তিনি। পুশইন নিয়ে কোনো কিছু বলেননি।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বললে কীভাবে সমাধান হবে সেটি বলেননি। তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটিও তিনি বলতে পারেননি।
নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণ করবে। সারাদেশে তরুণদের আমরা আহ্বান জানাবো আবার দখলদার থেকে দেশকে রক্ষা করার জন্য আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। সে রকম প্রার্থী আমরা যেখানেই পাবো আমরা তাদের সমর্থন দেব।


