হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
সেপ্টেম্বর ২৬, ২০২৬
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা

চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজ যুবকের মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার

রবিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর মোল্লাবাড়ি এলাকায়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের জেটিতে নামার সময় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিনের (৩৬) মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা ডুবুরি দলের সদস্যরা লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
রবিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর মোল্লাবাড়ি এলাকায়।
শুক্রবার স্বামীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে লঞ্চঘাটে ছুটে আসেন রবিনের স্ত্রী নাসরিন। স্বামীর খোঁজ না পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। নাসরিন জানান, রবিন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তার চাকরি চলে যায়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এ ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে কী অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটের জেটিতে ভেড়ে। লঞ্চ থেকে জেটিতে নামার সময় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন রবিন। পরে তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। ২৬ ঘণ্টা পর শনিবার দুপুরে জেটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন জেলা ডুবুরি দলের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *