
ট্রাম্প আমাদের সন্ত্রাসী বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসবাদের শিকার: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিং নিবন্ধন ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত
সেপ্টেম্বর ২৩, ২০২৬প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৬৮ জনের মধ্যে ১ হাজার ১৩৫ জন পুরুষ এবং ৭৩৩ জন নারী। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি পরিচালন কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষের প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৬৮ জনের মধ্যে ১ হাজার ১৩৫ জন পুরুষ এবং ৭৩৩ জন নারী। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৭ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬২ হাজার ১১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৯ জন রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ২০১ জনের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ১০৫ জন নারী। বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে, যার সংখ্যা ২৫।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৭, খুলনা বিভাগে ২৮০ এবং বরিশাল বিভাগে ১৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে আক্রান্ত মোট ৬৭ হাজার ৩৬৭ জনের মধ্যে ৪১ হাজার ৯৯৬ জন পুরুষ এবং ২৫ হাজার ৩৭১ জন নারী।


