আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দরপতন
সেপ্টেম্বর ২১, ২০২৬
সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা
সেপ্টেম্বর ২১, ২০২৬
আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দরপতন
সেপ্টেম্বর ২১, ২০২৬
সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা
সেপ্টেম্বর ২১, ২০২৬

সূচকের ঊর্ধ্বমুখিতা লেনদেন বেড়েছে ১৮ শতাংশ

গতকাল ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৩২ পয়েন্ট।
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সব ধরনের সূচকই আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে ১৮ শতাংশ বেড়েছে। এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স ১ শতাংশের বেশি বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচকে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা।
গতকাল ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৩২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১০১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১০৭ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক, এলএইচবি, বীকন ফার্মাসিউটিক্যালস ও প্রাইম ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৭৪৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৫৫ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৮৭টির, কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত ছিল ৩৯টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৩ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ব্যাংক খাত ১২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১১ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। আর পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৬ শতাংশ।
গতকাল সব খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৮ শতাংশ, সিমেন্ট ও আর্থিক কোম্পানি খাতে ২ দশমিক ৬, বিবিধ খাতে ২ দশমিক ৪, কাগজ ও সিরামিক খাতে ২ এবং পাট খাতে ১ দশমিক ৭ শতাংশ।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৮৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১২০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৪১টির ও দর অপরিবর্তিত ছিল ১৭টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *