উত্তর আন্দামান সাগরে লঘুচাপ, নদীবন্দরে সতর্কতা দেশের প্রায় ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেপ্টেম্বর ২০, ২০২৬
ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল ও স্কয়ার ফার্মা
সেপ্টেম্বর ২০, ২০২৬
উত্তর আন্দামান সাগরে লঘুচাপ, নদীবন্দরে সতর্কতা দেশের প্রায় ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেপ্টেম্বর ২০, ২০২৬
ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল ও স্কয়ার ফার্মা
সেপ্টেম্বর ২০, ২০২৬

ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিতে ডুবল নিউমার্কেট-মতিঝিলসহ বিভিন্ন এলাকা

সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পর নিউমার্কেট, মতিঝিল, আরামবাগসহ বেশ কয়েকটি এলাকায় সড়কে পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও পথচারীরা। তবে, দীর্ঘ সময়ের গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির পানিতে নিউমার্কেট ও আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। মতিঝিল ও আরামবাগ এলাকাতেও সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া মিরপুরসহ রাজধানীর আরও কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি জমে থাকায় অনেক পথচারী সড়কের একপাশ থেকে অন্য পাশে যেতে ভোগান্তিতে পড়ছেন। সকালে যানবাহন কম থাকায় এবং সড়কে চলাচলকারী গাড়িগুলো ধীরগতিতে চলাচল করায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।
মিরপুরে কালশি এলাকায় বসবাসকারী চাকরিজীবী তাবিবুর রহমান বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় হাঁটু সমান পানি। কয়েকটি রিকশা চলাচল করলেও ভাড়া দ্বিগুণ। তাই বাধ্য হয়ে এই পচা পানি মাড়িয়ে অফিসে যেতে হচ্ছে।’
এদিকে, আজ সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *