ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২
সেপ্টেম্বর ১৩, ২০২৬
সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা —কৃষিমন্ত্রী
সেপ্টেম্বর ১৩, ২০২৬
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২
সেপ্টেম্বর ১৩, ২০২৬
সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা —কৃষিমন্ত্রী
সেপ্টেম্বর ১৩, ২০২৬

হামের উপসর্গে আরো সাত শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ১ হাজার ১৯

বিভাগভিত্তিক হিসাবে, এ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৭৭ জন, রাজশাহীতে ৫৫, সিলেটে ১২১, চট্টগ্রামে ২০০, বরিশালে ৬০, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৩১ ও রংপুরে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯১৯ ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই পাঁচজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৫৫ জন এসেছে। আর হাম শনাক্ত হয়েছে ৩৯ জনের।
বিভাগভিত্তিক হিসাবে, এ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৭৭ জন, রাজশাহীতে ৫৫, সিলেটে ১২১, চট্টগ্রামে ২০০, বরিশালে ৬০, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৩১ ও রংপুরে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ২০ হাজার ৬ জনের।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরে রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৭ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৬৯, বরিশালে ৫৭, খুলনায় ৩৯, ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায়ও ঢাকা বিভাগই শীর্ষে, মারা গেছে ৬৩ জন। এর পরেই আছে বরিশাল বিভাগ, সেখানে মারা গেছে ১৯ জন। আর ১০ জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এ সময় সিলেট ও রাজশাহী বিভাগে তিনজন করে মারা গেছে। আর ময়মনসিংহে মারা গেছে দুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *