হামের উপসর্গে আরো ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু হাজার ছুঁইছুঁই
সেপ্টেম্বর ৭, ২০২৬
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত এক
সেপ্টেম্বর ৭, ২০২৬
হামের উপসর্গে আরো ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু হাজার ছুঁইছুঁই
সেপ্টেম্বর ৭, ২০২৬
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত এক
সেপ্টেম্বর ৭, ২০২৬

আইজিসির আলোচনায় বক্তারা শুধু উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়

গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি আঞ্চলিক নিরাপত্তারও বিষয়।
রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হতে পারে বলে মনে করেন সরকার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিশ্লেষকরা। তারা বলেন, শুধু উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়। এ সংকটকে মানবিক বিষয় হিসেবে দেখার পাশাপাশি রাজনৈতিক, নিরাপত্তা ও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করতে হবে। একই সঙ্গে আঞ্চলিক সংগঠনগুলোর উদ্বেগকে মিয়ানমারের ওপর কার্যকর রাজনৈতিক চাপে রূপান্তর করার উদ্যোগ নিতে হবে।
গতকাল রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপন্স স্ট্র্যাটেজিস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি আঞ্চলিক নিরাপত্তারও বিষয়। রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়ার পাশাপাশি বাংলাদেশের জনগণের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।’ ক্যাম্পগুলোতে অপরাধ কমাতে নিরাপত্তাবেষ্টনী আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কার্যকর রূপরেখা তৈরি করা প্রয়োজন। বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি আগের তুলনায় আরো জটিল হয়ে উঠেছে।’
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া অনির্দিষ্টকাল চলতে পারে না। মিয়ানমারকে দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *